রিটার্ন, এক্সচেঞ্জ ও রিফান্ড পলিসি

গ্রাহকদের সুবিধার জন্য আমাদের রিটার্ন, এক্সচেঞ্জ ও রিফান্ড নীতিমালা নিচে উল্লেখ করা হলো:
  • পণ্য গ্রহণের সময় অবশ্যই চেক করুন। ডেলিভারি রাইডারের উপস্থিতিতেই পণ্যের পরিমাণ, অবস্থা এবং কোনো ক্ষতি (Damage) আছে কি না তা যাচাই করুন। পণ্য কম, ভুল বা ক্ষতিগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাতে হবে। রাইডার চলে যাওয়ার পর এ ধরনের অভিযোগ গ্রহণ করা হবে না।
  • পণ্য পছন্দ না হলে ডেলিভারি গ্রহণের পর শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রদান করে পণ্য ফেরত দিতে পারবেন। ডেলিভারি চার্জ প্রদান না করলে ভবিষ্যতে অর্ডারের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সীমাবদ্ধ (Fraud Listed) করা হতে পারে।
  • ভুল পণ্য ডেলিভারি হলে প্রথমে পণ্যটি গ্রহণ করুন। এরপর আমরা সঠিক পণ্য এক্সচেঞ্জের ব্যবস্থা করব। তবে এক্সচেঞ্জ প্রক্রিয়া চলাকালীন আপনি যদি অর্ডার বাতিল করেন, সেক্ষেত্রে পুনরায় আমাদের খরচে এক্সচেঞ্জ সুবিধা প্রযোজ্য হবে না।
  • রিফান্ড প্রযোজ্য হবে যদি:
    • অগ্রিম মূল্য গ্রহণের পর স্টক না থাকার কারণে আমরা পণ্য সরবরাহ করতে ব্যর্থ হই।
    • আপনার অর্ডার অনুযায়ী সম্পূর্ণ মূল্য নেওয়ার পরও পণ্য কম সরবরাহ করা হয়।
  • রিফান্ড অনুমোদিত হলে নির্ধারিত সময়ের মধ্যে আপনার ব্যবহৃত পেমেন্ট মাধ্যম বা পারস্পরিক সম্মত পদ্ধতিতে অর্থ ফেরত প্রদান করা হবে।
  • আপনার সন্তুষ্টিই আমাদের অগ্রাধিকার। কোনো সমস্যা হলে অনুগ্রহ করে দ্রুত আমাদের কাস্টমার সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন।